পার্টনারদের নিয়ে বাংলাদেশে অরাসের ১০ বছর পূর্তি

৬ সেপ্টেম্বর, ২০২৪ ১১:৩৮  

ব্যবসায় পার্টনারদের নিয়ে রাজধানী ঢাকার একটি হোটেলে বৃহস্পতিবার রাতে নিজেদের গেমিং সিরিজ অরাস -এর দশ বছর পূর্তি উদযাপন করেছে। উৎসবে আইডিবি, এলিফেন্ট রোড, মাল্টিপ্লান ছাড়াও উত্তরা, মতিঝিলের পার্টনারদের পাশাপশি খাত সংশ্লিষ্ট বেশ কয়েকজন ব্যাবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

গিগাবাইট বাংলাদেশের কন্ট্রি ম্যানেজার খাজা মোঃ আনাস খানের সঞ্চালনায় মিটআপে ল্যাপটপ, মাদারবোর্ড, কেসিং, মনিটর , গেইমিং এআই ল্যাপটপ, কুলার, পাওয়ার সাইপ্লাই, গেমিং চেয়ার ইত্যাদি পণ্য প্রদর্শনী করা হয়।

অনুষ্ঠানে গিগাবাইট এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ডেপুটি ম্যানেজার এলান সু,স্মার্ট টেকনোলজিস ব্যবস্থাপনা পরিচালক, বিসিএস এর আহ্বায়ক জহিরুল ইসলাম, পরিচালক জাফর আহমেদ বক্তব্য রাখেন।